ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

জিয়াউর রহমানের হত্যা মামলার সিদ্ধান্ত বিচার বিভাগের: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার বিচারিক সিদ্ধান্ত নেবে স্বাধীন বিচার বিভাগ, রাজনীতিবিদরা নয়। তিনি জোর দিয়ে বলেন যে, বিগত দিনের মতো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না।

শুক্রবার (৩০ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শহীদ জিয়াকে হত্যা করে সেদিন তাকে গুম করার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও প্রথম বিপ্লবী যুদ্ধ পরিচালনাকারী হিসেবে তিনি দেশের স্বাধীনতা এনে দিয়েছেন এবং তার সমাধি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত।

আমির খসরু আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশে একদলীয় শাসনের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং বাংলাদেশকে একটি আধুনিক ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছিলেন। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে সেই পথেই দেশ এগিয়ে যাচ্ছে এবং শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথম সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নামে। এ সময় স্থানীয় সংসদ সদস্যসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত করার আহ্বান জানালেন জুনায়েদ ইভান

জিয়াউর রহমানের হত্যা মামলার সিদ্ধান্ত বিচার বিভাগের: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬