বিশ্বকাপ শুরুর প্রাক্কালে ক্লাব ফুটবলের অন্যতম আকর্ষণীয় ম্যাচ আজ শনিবার (৩০ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউরোপের দুই শক্তিশালী দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও আর্সেনালের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের। হাঙ্গেরির বুদাপেস্টে বাংলাদেশ সময় রাত ১০টায় ইউরোপ সেরার মুকুট নির্ধারণী এই মহারণ শুরু হবে।
দীর্ঘদিন পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী আর্সেনালের সামনে এটি ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সুযোগ। তবে তাদের পথে বড় বাধা বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। লুইস এনরিকের শিষ্যরা দুর্দান্ত আক্রমণভাগ ও জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামবে, যা আর্সেনালের জন্য বড় চ্যালেঞ্জ হবে।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি দুই লেগেই আর্সেনালকে পরাজিত করেছিল। তাই বুদাপেস্টের ফাইনালে আর্সেনালের লক্ষ্য হারের প্রতিশোধ নেওয়া। ফাইনালের আগে দুই দলের কোচই নিজ নিজ দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
আর্সেনাল ম্যানেজার মিকেল আরতেতা বলেছেন, প্রিমিয়ার লিগ জয়ের আনন্দকে তারা মাঠে কাজে লাগাতে চান এবং দলের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। অন্যদিকে, পিএসজি কোচ লুইস এনরিকে আর্সেনালের পরিসংখ্যানকে অবিশ্বাস্য বলে উল্লেখ করলেও, ফাইনালে তাদের থামিয়ে দিয়ে নিজেদের সেরা ফুটবল খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রিপোর্টারের নাম 
























