মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে দেশটিতে আবারও হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি সম্পাদনে প্রধান বাধাগুলো দূর করার প্রচেষ্টা অব্যাহত থাকার মধ্যেই তিনি এই হুঁশিয়ারি দেন।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ও কূটনৈতিক ফোরাম শাংরি-লা ডায়ালগে হেগসেথ বলেন, প্রয়োজনে আবারও অভিযান শুরু করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে এবং তারা এর জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি আরও জানান, তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জামাদির মজুদ এর জন্য উপযুক্ত, যা বিশ্বজুড়ে তাদের সুবিধাজনক অবস্থানে রেখেছে।
পেন্টাগন প্রধান উল্লেখ করেন যে, ইরানের সঙ্গে সংঘাতে জড়িত থাকলেও যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধৈর্যশীল অবস্থান নিয়েছেন এবং এমন একটি ‘চমৎকার চুক্তি’ করতে চান যা নিশ্চিত করবে যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।
রিপোর্টারের নাম 























