ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান উন্নত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষা ও গবেষণায় নিজেদের অগ্রগতি ও আন্তর্জাতিক অবস্থান তুলে ধরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গবেষণার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশের উন্নতি এবং আন্তর্জাতিক স্বীকৃতির বিভিন্ন সূচকে ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে দেশের প্রাচীন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ৩০১-৩৫০ অবস্থানে স্থান পেয়েছে। গত বছর এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৪০১-৫০০-এর মধ্যে। গত ২৩ এপ্রিল প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৬টি দেশের ৯২৯টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত বছর সার্বিক স্কোর ৩১ দশমিক ৫ থেকে ৩৪ দশমিক ৩-এর মধ্যে থাকলেও এবার তা বেড়ে ৩৮ দশমিক ৩ থেকে ৪০ দশমিক ১-এ উন্নীত হয়েছে। এছাড়া গবেষণা পরিবেশ সূচকে স্কোর ১২ দশমিক ০ থেকে বেড়ে ১৫ দশমিক ৭, গবেষণার মান সূচকে ৫৮ দশমিক ৮ থেকে বেড়ে ৭৪ দশমিক ৩ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ সূচকে ২১ দশমিক ৪ থেকে বেড়ে ৩৩ দশমিক ২ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এসব অগ্রগতি তাদের গবেষণা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ জোরদারের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।

সম্প্রতি প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়টির সাফল্য দৃশ্যমান হয়েছে। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আগের বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়ে ৮০০-১০০০ অবস্থানের মধ্যে রয়েছে। একই সঙ্গে কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। এছাড়া তৃতীয়বারের মতো বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৬৩৪তম স্থান লাভ করেছে। কিউএস (QS) প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২৬’-এ দ্বিতীয়বারের মতো বিশ্বের…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছিলেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান উন্নত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আপডেট সময় : ০৩:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬