ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ভারতের বিপক্ষে ফিফটি-ফিফটি লড়াইয়ের প্রত্যাশা বাংলাদেশ নারী ফুটবল দলের

আগামী ৩১ মে, এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। গোয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নিজেদের প্রস্তুতি নিয়ে দলের অভিজ্ঞ ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়র বলেছেন, ভারতের বিপক্ষে খেলাটিকে তারা ‘ফিফটি-ফিফটি’ লড়াই হিসেবে দেখছেন।

মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ দল ভারতের শক্তিশালী আক্রমণভাগ নিয়ে সতর্ক। শামসুন্নাহার জানান, ভারতের খেলার ধরন তারা জানেন এবং তারা মূলত উইং ধরে খেলে। বাংলাদেশ দলের লক্ষ্য থাকবে উইংগুলো ব্লক করে ভারতকে আক্রমণ করতে না দেওয়া। তিনি বলেন, ‘তারা বেশির ভাগ সময় উইং দিয়ে খেলে। আমরা চাইবো উইংগুলো ব্লক করতে। উইং থেকে বল না আসতে পারলে তাদের স্ট্রাইকাররা ফিনিশ করতে পারবে না।’

ভারতের বিপক্ষে জয় সবসময়ই বাংলাদেশের জন্য বিশেষ অনুভূতির উল্লেখ করে শামসুন্নাহার বলেন, ‘ইন্ডিয়ার সঙ্গে জিতলে আমাদের এবং দেশবাসীর আলাদা একটা ভালোলাগা কাজ করে। সেই ক্ষেত্রে ভারতের বিপক্ষে জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, বাকিটা ওপরওয়ালার ওপর।’ তিনি আশা প্রকাশ করেন যে, ভারত শক্তিশালী দল হলেও বাংলাদেশও কম শক্তিশালী নয় এবং উভয় দলই চাপমুক্ত থেকে নিজেদের সেরাটা দেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

ভারতের বিপক্ষে ফিফটি-ফিফটি লড়াইয়ের প্রত্যাশা বাংলাদেশ নারী ফুটবল দলের

আপডেট সময় : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬