ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

কোরবানির বর্জ্য অপসারণে ব্যর্থতা: দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য এবং জমে থাকা ময়লা সড়কে পড়ে থাকার ঘটনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

বরখাস্ত কর্মকর্তারা হলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)। শুক্রবার (২৯ মে) বিকেলে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা সড়কে পড়ে থাকার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

কোরবানির বর্জ্য অপসারণে ব্যর্থতা: দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় : ০৮:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬