পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়েছে। ঈদের প্রথম ও দ্বিতীয় দিন মিলে পশু কোরবানি দিতে গিয়ে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) মোট ১৬৯ জন চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের বেশিরভাগই পশুর লাথি, গুঁতা এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। কয়েকজনকে গুরুতর আঘাতের কারণে ভর্তি করা হলেও অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঈদের প্রথম দিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ১৪২ জন রোগী এবং দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত আরও ২৭ জন আহত হয়ে হাসপাতালে আসেন। অর্থোপেডিক, স্পাইন অ্যান্ড ট্রমা সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. নির্মল কান্তি বিশ্বাস জানান, রোগীরা মূলত কোরবানির সময় কাটা ও আঘাতজনিত ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। ঈদের আগের রাত থেকে দ্বিতীয় দিন বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে আহত রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।
রিপোর্টারের নাম 





















