ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসরায়েলের

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদকে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মসজিদ কর্তৃপক্ষকে ইসরায়েলি সেনারা স্থানটি ছেড়ে যেতে নির্দেশ দেয় এবং এরপর মসজিদটি সিলগালা করে দেয়। তারা আশপাশের সব চেকপয়েন্ট ও প্রবেশপথও বন্ধ করে দেয়। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়। তারা এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপটি ইব্রাহিমি মসজিদের বিদ্যমান মর্যাদা ক্ষুণ্ন করার লক্ষ্যে ইসরায়েলের চলমান নীতিরই অংশ এবং এটি ধর্মীয় স্বাধীনতার ওপর একটি গুরুতর লঙ্ঘন।

ফিলিস্তিনিদের অভিযোগ, হেবরনের ওল্ড সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক তাড়িয়ে দিতে এবং ঐতিহাসিক এই মসজিদের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠা করতেই ফিলিস্তিনিদের ওপর নিয়মিতভাবে এই ধরণের নিষেধাজ্ঞা, অবরুদ্ধকরণ ও দমনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসরায়েলের

আপডেট সময় : ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬