বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পরপরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আপত্তিকর মন্তব্য ঘিরে বিতর্কের মুখে ক্ষমা প্রার্থনা করেছেন এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। তিনি ঢাকা বিভাগ থেকে ক্যাটাগরি–১ এর অধীনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রেদোয়ান ফুয়াদ উল্লেখ করেন, একটি বেসরকারি টেলিভিশনের সংবাদে তার ফেসবুক আইডি থেকে আপত্তিকর মন্তব্যটি অসাবধানতাবশত করা হয়েছে। তিনি এ ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। তিনি আরও জানান, মন্তব্যটি তার দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি মুছে ফেলা হয়েছে।
নিজেকে একজন ক্রীড়া সংগঠক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার অতীত রেকর্ড ঘাঁটলে তা স্পষ্ট হবে। তিনি নিজেকে সাংবাদিকবান্ধব হিসেবেও পরিচয় দেন এবং দেশের প্রায় সব ক্রীড়া সাংবাদিকের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 




















