ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ভারতীয় পর্যটকদের নাচের ভিডিও ঘিরে বিতর্ক

ভিয়েতনামের বিখ্যাত ট্রেন স্ট্রিটে একদল ভারতীয় পর্যটকের নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ তাদের বিরুদ্ধে সস্তা মনোযোগ খোঁজা এবং বিদেশে ভারতীয় পর্যটকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করার অভিযোগ এনেছেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ভারতের মুম্বাই-ভিত্তিক একটি জুয়েলারি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা শ্বেতা জৈন তার বন্ধুদের সঙ্গে ভিয়েতনাম ভ্রমণে গিয়েছেন। তারা হ্যানয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘ট্রেন স্ট্রিটে’ বলিউড সিনেমা ‘দিল সে’র জনপ্রিয় গান ‘ছাইয়া ছাইয়া’র তালে নাচছেন। সরু রেললাইন এবং এর দুই পাশে গড়ে ওঠা ক্যাফে ও ঘরবাড়ির জন্য এই ট্রেন স্ট্রিট পর্যটকদের কাছে বেশ পরিচিত। ভিডিওটির ওপর লেখা ছিল, ‘ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে গেলেন অথচ ‘ছাইয়া ছাইয়া’ করলেন না, তাহলে ট্রেন স্ট্রিটে গিয়ে কী লাভ?’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, এ ধরনের আচরণ বিদেশে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাদের মতে, পর্যটকদের উচিত কেবল মুহূর্ত উপভোগ করা, সেটিকে সোশ্যাল মিডিয়ার কনটেন্টে পরিণত না করা।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আশ্চর্যের কিছু নেই যে ভিয়েতনামও এই ধরনের পর্যটকদের চায় না।’ অন্য একজন লিখেছেন, ‘আপনি যে ভারতীয়, তা সরাসরি না বলে বুঝিয়ে দিন।’ আরেকটি মন্তব্যে বলা হয়েছে, ‘তারা পৃথিবীর সব জায়গায় নাচবে, ভারতের নাম খারাপ করবে, আর এর খেসারত দিতে হবে সেই দেশে থাকা প্রকৃত কঠোর পরিশ্রমী মানুষগুলোকে।’ এই সমালোচনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও ছড়িয়ে পড়ে, যেখানে ব্যবহারকারীরা অভিযোগ করেন যে, ভ্রমণের আনন্দ উপভোগের চেয়ে অনলাইন মনোযোগ পাওয়াই তাদের মূল লক্ষ্য ছিল।

ভিয়েতনামে ভারতীয় পর্যটকদের আরেকটি ভিডিও নিয়ে অনলাইনে ব্যাপক ক্ষোভ প্রকাশের ঠিক একদিন পরই এই নতুন ভিডিওটি সামনে এলো। আগের সেই ঘটনাটিতে একদল ভারতীয় পর্যটককে ভিয়েতনামের একটি বিমানবন্দরে রানওয়ের পাশে পার্ক করে রাখা একটি বিমানের সামনে আচমকা ‘গারবা’ নাচতে দেখা গিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যর্থতা: দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ভারতীয় পর্যটকদের নাচের ভিডিও ঘিরে বিতর্ক

আপডেট সময় : ০৬:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬