ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

লাউয়াছড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ট্রেন লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা দিয়ে যাওয়ার সময় এর পেছনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে বনের ভেতরে পড়ে যায়। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। শ্রীমঙ্গল রেল স্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন যে, উদ্ধার কাজ শেষ হতে সময় লাগবে এবং কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

লাউয়াছড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৬:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬