ঝাল ও ঝাঁঝালো স্বাদের খাবার যারা পছন্দ করেন, তাদের জন্য বিফ চিলি হতে পারে একটি চমৎকার পদ। অল্প উপকরণে সহজেই ঘরে এই রেস্টুরেন্ট-স্টাইলের মজাদার খাবারটি তৈরি করা যায়, যা ভোজনরসিকদের মধ্যে বেশ জনপ্রিয়।
উপকরণ হিসেবে প্রয়োজন হবে ২০০ গ্রাম গরুর মাংস, দুটি পেঁয়াজ, সাতটি কাঁচামরিচ, একটি ক্যাপসিকাম এবং চারটি রসুনের কোয়া।
প্রস্তুত প্রণালীর শুরুতেই গরুর মাংস একটি ডিম ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর একটি কড়াইতে সামান্য তেলে মাংসটি কষিয়ে নিতে হবে।
অন্য একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ক্যাপসিকাম ও রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর কষানো গরুর মাংস প্যানে যোগ করতে হবে। সঙ্গে প্রয়োজন অনুযায়ী সয়া সস, ওয়েস্টার সস, টেস্টিং সল্ট ও সামান্য ময়দা মেশাতে হবে। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আরও প্রায় ৫ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বিফ চিলি।
রিপোর্টারের নাম 

























