ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসতে চাই: সাবিলা নূর

ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা অর্জনের পর সাবিলা নূর এবার বড়পর্দায়ও নিয়মিত হচ্ছেন। তার অভিনীত চলচ্চিত্র ‘রক্সটার’ সম্প্রতি মুক্তি পেয়েছে, যেখানে তিনি ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। ঈদুল ফিতরেও বড়পর্দায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার কোরবানির ঈদে তিনি নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন।

সিনেমা মুক্তির দিন নির্মাতা আজমান রুশোকে নিয়ে দর্শকদের সঙ্গে ছবিটি দেখেন সাবিলা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের ক্যারিয়ার, চরিত্র প্রস্তুতি এবং চলচ্চিত্রটির ভিন্নধর্মীতা নিয়ে কথা বলেন। ক্যারিয়ারে ছকবাঁধা চরিত্রের বাইরে গিয়ে বৈচিত্র্যময় কাজ করার প্রসঙ্গে সাবিলা স্পষ্টভাবে বলেন, “আমি সবসময় ডিফরেন্ট ডিফরেন্ট জিনিস ট্রাই করতে চাই।” তিনি জানান, ‘তাণ্ডব’ করার পর তার দর্শক হয়তো ‘লিচুবাগান’ টাইপের গানে তাকে দেখবে তা আশা করেনি। তিনি সেই ইমেজ ভাঙতে চেয়েছিলেন। এরপর ‘বনলতা এক্সপ্রেস’ও ‘তাণ্ডব’ থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তিনি চেয়েছিলেন তার তৃতীয় সিনেমাটাও একদম ভিন্ন ধরনের কোনো চরিত্র হোক, যেখানে দর্শক তাকে নতুনভাবে দেখবে। ‘রক্সটার’-এ তিনি সেটাই করার চেষ্টা করেছেন।

চলচ্চিত্রটিতে নিজের চরিত্র ‘মিরা’র প্রস্তুতি ও টিমওয়ার্ক প্রসঙ্গে সাবিলা নূর বলেন, “মিরার জার্নির কথা যদি বলি, আসলে আমরা খুব বেশি সময় পাইনি প্রিপারেশন নেওয়ার। মনে হয় দুই বা তিন সপ্তাহের মতো সময় পেয়েছি। তবে এই অল্প সময়ের মধ্যেই পরিচালক, ডিওপি, আর্ট এবং বিশেষ করে কস্টিউম, মেকআপ ও হেয়ার টিমের কোলাবরেটিভ এফোর্টের কারণেই মিরার এই রূপটি পর্দায় ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে। তাই মিরার পুরো জার্নিটা আমি আমার টিমকে ডেডিকেট করতে চাই।”

সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এই অভিনেত্রী বলেন, “শাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা সবসময়ই খুব ভালো লাগার বিষয়। উনি ভীষণ ডেডিকেটেড এবং ডিসিপ্লিনড। একজন কো-আর্টিস্ট হিসেবে উনি খুবই সাপোর্টিভ।”

ট্রেলার দেখে অনেকের রণবীর কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘রকস্টার’-এর সঙ্গে তুলনা করার বিষয়েও কথা বলেন সাবিলা। তিনি বলেন, “রণবীর কাপুরের ‘রকস্টার’ তো কাল্ট ক্লাসিক। ‘রকস্টার’ নিয়ে ভাবলেই সবার মাথায় ওই সিনেমার কথা আসে। কিন্তু আমাদের ‘রক্সটার’-এর গল্প পুরোপুরি আলাদা। এখানে একটা মানুষের জীবন, তার মিউজিক জার্নি এবং সেই পথের কিছু কঠিন বাস্তবতার গল্প দেখানো হয়েছে। ট্রেলার দেখে হয়তো একটা ভ”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসতে চাই: সাবিলা নূর

আপডেট সময় : ০৩:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬