ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য পাকিস্তানকে এবং মানবিক অবস্থান গ্রহণের জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তিনি এই দুই দেশের ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের প্রচেষ্টায় যুদ্ধ সমাপ্তির সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।
প্রেসিডেন্ট এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, মালয়েশিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের সঙ্গে আলাপকালে তিনি ‘কূটনীতির প্রতি ইরানের প্রতিশ্রুতি’র বিষয়টি জোর দিয়ে তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ার মানবিক সমর্থন এবং পাকিস্তানের কার্যকর প্রচেষ্টার ফলে যুদ্ধের একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।
ইরানের পররাষ্ট্রনীতি পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট বলেন, সব ক্ষেত্রে মুসলিম এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করাই ইরানের অন্যতম নীতি।
রিপোর্টারের নাম 
























