ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা: ডি মারিয়া ও আকুনা বাদ

লিওনেল মেসিকে অধিনায়ক করে আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের এটি হবে ষষ্ঠ বিশ্বকাপ।

২০২২ সালে কাতার বিশ্বকাপে জয়ী দলের বেশিরভাগ সদস্যই এবার স্কোয়াডে স্থান পেয়েছেন। মেসির পাশাপাশি এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের মতো ১৭ জন খেলোয়াড় রয়েছেন। তবে গুঞ্জন থাকলেও অবসর ভেঙে দলে ফেরানো হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই তারকা।

ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপ খেলতে না পারা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার দলে জায়গা পেয়েছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। এবার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলার অপেক্ষায় আছেন তিনি।

এবারের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন কয়েকজন তরুণ ফুটবলারও। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, হোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন। অন্যদিকে, ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের লেফট ব্যাক মার্কোস আকুনা ফিটনেস সমস্যার কারণে জায়গা হারিয়েছেন।

‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তাদের প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে মানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা: ডি মারিয়া ও আকুনা বাদ

আপডেট সময় : ১০:০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬