ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ফাঁকা ঢাকায় বেপরোয়া যান চলাচল, ঈদের ছুটিতে আহত শতাধিক

পবিত্র ঈদুল আজহার ছুটিতে কর্মব্যস্ত নগরী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। যানজট, মানুষের ভিড় আর ব্যস্ততা থেকে মুক্তি মিলেছে রাজধানী। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে নগরবাসীর বড় একটি অংশ গ্রামে ছুটে যাওয়ায় সড়কগুলো এখন জনশূন্য। এই সুযোগে ফাঁকা সড়কে বেপরোয়াভাবে চলছে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা, যা ঘটাচ্ছে দুর্ঘটনা।

বেপরোয়া যান চলাচলের কারণে ঈদের দিন ও তার পরদিন বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বিভিন্নভাবে আহত হয়ে প্রায় ১২০ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে একজন মারাও গেছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় প্রায় ৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিটোরের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জীবনানন্দ হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত ১২টা থেকে আজ বিকাল ৪টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১২০ জন রোগী এসেছেন। এদের অধিকাংশই মোটরসাইকেল আরোহী। এছাড়া অটোরিকশার চালক ও আরোহীরাও দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এসব রোগীর বেশিরভাগই রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসেছেন। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া একজন রোগীকে হাসপাতালে আনার পর তিনি মারা যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির চামড়া অবহেলায় নষ্ট হচ্ছে, হতাশ বিক্রেতারা

ফাঁকা ঢাকায় বেপরোয়া যান চলাচল, ঈদের ছুটিতে আহত শতাধিক

আপডেট সময় : ০৭:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬