ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপে

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ স্বাগতিক উজবেকিস্তান, ভারত ও সিরিয়ার সঙ্গে ‘বি’ গ্রুপে পড়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তরে ড্র অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সব ম্যাচই অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে। বাছাইপর্বের প্রাথমিক লড়াইয়ে বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হবে। এরপর তারা সিরিয়া ও ভারতের বিপক্ষে লড়বে।

বাছাইপর্ব থেকে আট গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ দল আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আয়োজক দেশ হিসেবে চীন ইতিমধ্যেই সরাসরি মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়েছে।

সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশ এই বাছাইপর্বে অংশ নিতে যাচ্ছে। ফাইনালে ভারতকে টাইব্রেকারে পরাজিত করে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা জয় করেছিল বাংলাদেশের যুবারা, যা তাদের এই টুর্নামেন্টে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ‘বি’ গ্রুপে

আপডেট সময় : ০৭:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬