ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদের আনন্দ দ্বিগুণ করতে বিমানের যাত্রীদের বিশেষ আপ্যায়ন ও উপহার বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য বিশেষ আয়োজন করেছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঈদের আনন্দ যাত্রীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে তাদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ এবং উৎসবমুখর আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

ঈদের দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। এ সময় যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময়ও অনুষ্ঠিত হয়।

এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিমানের অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইটে যাত্রীদের জন্য বিশেষ ঈদ মেনু পরিবেশন করা হয়, যা যাত্রীদের ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীসেবার মানোন্নয়ন ও যাত্রীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঈদের আনন্দ দ্বিগুণ করতে বিমানের যাত্রীদের বিশেষ আপ্যায়ন ও উপহার বিতরণ

আপডেট সময় : ০৬:৪৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬