ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ, কোথায় দেখবেন?

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ আজ। বৃহস্পতিবার রাত ৮টায় ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

মারিয়া মান্দা নেতৃত্বাধীন বাংলাদেশ দল যখন মাঠে নামবে, তখন পুরো দেশ ঈদ উদযাপনে ব্যস্ত থাকবে। দলের অধিনায়ক মারিয়া মান্দা জানিয়েছেন, দেশের এই উৎসবমুখর পরিবেশকে আরও আনন্দময় করে তুলতে তারা ভালো খেলার মাধ্যমে ঈদ উপহার দিতে চান। ম্যাচের আগের দিন তিনি বলেন, ‘অবশ্যই দেশবাসীকে ঈদ উপহার দিতে চাই। আমরা ভালো কিছু করলেই সেটা দেশকে ভালো কিছু দেওয়া হয়। তো আমাদের প্রত্যাশা থাকবে, আমরা ভালো খেলবো, ভালো খেলা উপহার দেবো এবং দেশবাসীকে ভালো একটা ফল দেবো।’

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত মালদ্বীপকে ১১-০ গোলে বিধ্বস্ত করেছে। ‘বি’ গ্রুপ থেকে গ্রুপসেরা হতে হলে বাংলাদেশকেও বড় ব্যবধানে জয় পেতে হবে। তবে, কোচ পিটার বাটলার মনে করেন, ‘যারা নির্দিষ্ট সংখ্যক গোল করার কথা বলে, তারা আসলে ফুটবল বোঝে না। এটি একটি ম্যারাথন, কোনো স্প্রিন্ট নয়। আমি শুধু পেশাদার এবং সুশৃঙ্খল পারফরম্যান্স চাই। মালদ্বীপের ওই স্কোরলাইন নিয়ে ভাবছি না। কারণ, তাদের প্রস্তুতি ভালো ছিল না এবং তারা দীর্ঘ সময় ট্রানজিটে আটকে ছিল। অতীতে কী হয়েছে, তা নিয়ে ভাবছি না। প্রতিপক্ষকে সম্মান জানিয়ে আমরা পরবর্তী ম্যাচ এবং বর্তমানের ওপর মনোযোগ দিতে চাই।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ, কোথায় দেখবেন?

আপডেট সময় : ০২:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬