পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী চলছে ঈদের আনন্দ। জাতীয় দলের ক্রিকেটাররাও নিজ নিজ জায়গায় ঈদ উদযাপন করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।
ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খুলনায় ঈদের নামাজ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কুরবানী কবুল করে নিন। আমিন।’
টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাবা ও স্ত্রীর সঙ্গে আলাদা দুটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি ও জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, ঈদ-উল-আজহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইলো। ঈদ মোবারক!’
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ত্যাগের মাঝেই লুকিয়ে থাকে আত্মার পরিশুদ্ধি। কুরবানি সেই আত্মশুদ্ধির এক অনন্য মহিমান্বিত শিক্ষা।’
রিপোর্টারের নাম 





















