ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

কোরবানির শিক্ষা মানবকল্যাণে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি কোরবানির আনন্দ সমাজের দরিদ্র ও বঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে মানবকল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা কেবল মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে বিসর্জন দেওয়ার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান। তিনি উল্লেখ করেন যে, মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, অবিচল আনুগত্য এবং সামাজিক সাম্যের অনুপম মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আবারও আমাদের সামনে এসেছে।

মহান আল্লাহর নির্দেশ পালনে হযরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়ে যে আত্মত্যাগ, ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ হয়ে রয়েছে। এই মহান ঘটনা আমাদের আল্লাহর প্রতি ভক্তি ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়।

কোরবানির অংশ আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে সুষ্ঠুভাবে বণ্টনের মাধ্যমে সমাজে অংশীদারিত্ব, বৈষম্য হ্রাস, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। কোরবানির ঈদ গরিব মানুষের সারা বছরের আমিষের যোগান দেয় এবং দেশের অর্থনীতিকেও চাঙ্গা করে। রাষ্ট্রপতি নির্ধারিত স্থানে কোরবানি করা এবং কোরবানির বর্জ্য ফেলে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান।

তিনি পবিত্র ঈদুল আজহার মহান শিক্ষাকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠায় আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বিভেদ নয়, সম্প্রীতি; হিংসা নয়, সৌহার্দ্য; স্বার্থপরতা নয়, উদারতা—এই চেতনা লালন করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। রাষ্ট্রপতি মহান আল্লাহর কাছে সকলের কোরবানি কবুল করার এবং দেশ ও জাতির ওপর তাঁর অশেষ রহমত বর্ষণ করার প্রার্থনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ঈদুল আজহা সমগ্র বিশ্বে শান্তি, স্থিতি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কোরবানির শিক্ষা মানবকল্যাণে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

আপডেট সময় : ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬