ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্র অঙ্গন

ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক অনীক দত্ত আকস্মিক মৃত্যুবরণ করেছেন। কলকাতার নিজ বাসভবনের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকুরিয়ার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত জীবন বাঁচানো যায়নি। ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত এই পরিচালকের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ‘অপরাজিত ২’ চলচ্চিত্রের কাজ করছিলেন এবং সম্প্রতি এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটিই হয়তো তার শেষ চলচ্চিত্র হতে চলেছে।

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, বুধবার হিন্দুস্তান পার্কে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে অনীক দত্ত গুরুতর আহত হন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলেও জানা গেছে। ছাদ থেকে পড়ে যাওয়ার পরপরই তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আঘাতের তীব্রতার কারণে তিনি মারা যান। জানা গেছে, অনীক দত্ত গত কয়েক মাস ধরে বাড়িতে একাই থাকতেন এবং তার মেয়ে মুম্বাইতে বসবাস করেন।

২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন অনীক দত্ত। ছবিটি মুক্তির পর ওই দশকের অন্যতম আলোচিত বাংলা চলচ্চিত্র হিসেবে পরিচিতি লাভ করে। সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলী এবং শাশ্বত চ্যাটার্জি অভিনীত এই ছবিটি ভূতের গল্পের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক ব্যঙ্গের মিশ্রণের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। অনেক দর্শক ও সমালোচক এখনও এটিকে বাংলা চলচ্চিত্রের একটি মাইলফলক হিসেবে বিবেচনা করেন।

পরবর্তীতে জিতু কামাল অভিনীত ‘অপরাজিত’ চলচ্চিত্রটি পরিচালনা করে অনীক দত্ত আরও ব্যাপক পরিচিতি লাভ করেন। ছবিটি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায় এবং বক্স অফিসেও সফল হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ‘অপরাজিত ২’ চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তার পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘যত কাণ্ড কলকাতাতেই’, যা গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির চামড়া অবহেলায় নষ্ট হচ্ছে, হতাশ বিক্রেতারা

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্র অঙ্গন

আপডেট সময় : ০৭:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬