মোবাইল এবং ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপক প্রসারের মাঝেও টেলিভিশন আজও দেশের অন্যতম প্রধান পারিবারিক বিনোদন মাধ্যম হিসেবে নিজের আবেদন ধরে রেখেছে। আর ঈদ উপলক্ষে টেলিভিশনের বিশেষ আয়োজনগুলো এই আনন্দকে আরও বাড়িয়ে দেয়। তারকাদের আড্ডা, গান, নাচ, মজার সব খেলা, ভ্রমণ, হাস্যরস এবং নানা চমক নিয়ে এবারও ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো সাজিয়েছে জমকালো সব আয়োজন। দর্শকদের জন্য নিচে তুলে ধরা হলো ঈদ উপলক্ষে প্রচারিতব্য বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান ও সেলিব্রেটি টক শো’র একটি বিস্তারিত সূচি।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি): ঈদুল আজহা উপলক্ষে বিটিভিতে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এতে অংশ নিচ্ছেন একঝাঁক জনপ্রিয় তারকা। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়, এবং এর উপস্থাপনায় থাকছেন আফরান নিশো।
চ্যানেল আই: ঈদের দ্বিতীয় দিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানটির চিত্রায়ণ হয়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। এছাড়া, ঈদের দিন রাত ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘চৈতালী হাওয়া’, ঈদের দ্বিতীয় দিন রাত ১২টা ২০ মিনিটে ‘লাল সবুজের দোলা’, ঈদের তৃতীয় দিন রাত ১২টা ২০ মিনিটে ‘নীল প্রজাপতি’, এবং ঈদের চতুর্থ দিন রাত ১২টা ২০ মিনিটে ‘মন মহুয়ার তালে’ প্রচারিত হবে।
সকাল ৭টায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ‘ঈদ আনন্দ আড্ডা’ অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন তারকারা। ঈদের দিন অতিথি হিসেবে থাকবেন মিলা হোসেন, ইপ্সিতা শবনম শ্রাবন্তী, নোভা ফিরোজ, নাফিজা জাহান। দ্বিতীয় দিন অতিথি হিসেবে থাকবেন ইবরার টিপু, বিন্দু কণা, নাজনীন আহমেদ, সবুজ। ঈদের তৃতীয় দিন অতিথি হিসেবে থাকবেন টিনা রাসেল, ইশরাত মারিয়া, আঁখি চৌধুরী, শেখ সাদিয়া আফরিন ইরা। ঈদের চতুর্থ দিন অতিথি হিসেবে থাকবেন সৌরভ, মিঠুন, সাঈদ, আকাশ। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন অলিভ আহমেদ।
ঈদের দিন থেকে শুরু করে টানা সাত দিন প্রতিদিন সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ‘ঈদ কার্নিভাল’, যার উপস্থাপনায় থাকছেন ইমতু রাতিশ। ঈদের দিন বিকাল ৫টা ৩০ মিনিটে ‘স্টুডিও বাংলার গায়েন’ অনুষ্ঠানে পরিবেশনা করবেন রাবেয়া সেতু ও মিম, রাসেল ও নিশি, শাহরিয়া ও রিমি, জেসি ও বাঁধন মোদক, লাবণী ও সুমন।
এটিএন বাংলা: ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে রম্য বিতর্ক অনুষ্ঠান ‘আমিই সেরা পাত্র’। মৌসুমী মৌ-এর উপস্থাপনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন কেয়া পায়েল। ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’।
ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৭টায় প্রচারিত হবে ‘রাঙা সকাল’ অনুষ্ঠানটি। ঈদের দিন এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন রন্ধনশিল্পী তামান্না ইয়াসমিন এবং সংগীতশিল্পী।
রিপোর্টারের নাম 

























