ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে আসছেন জনপ্রিয় শিল্পী অনুপম রায়

দীর্ঘদিন পর বাংলাদেশের দর্শকদের জন্য গান নিয়ে হাজির হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী অনুপম রায়। আগামী ২৬ জুন তিনি ঢাকায় পারফর্ম করবেন বলে জানা গেছে। এই সঙ্গীত আয়োজন নিয়ে দ্য অনুপম রায় ব্যান্ডের ম্যানেজার রানা সিংহ রায় তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশে পারফর্ম করার বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং সেখানে গিয়ে একটি সংবাদ সম্মেলনও করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ থেকে ট্রিপল টাইম কমিউনিকেশন এই কনসার্টের আয়োজক হিসেবে চুক্তি সম্পন্ন করেছে। তবে অনুষ্ঠানের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

আয়োজক সংস্থা ট্রিপল টাইম কমিউনিকেশন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এক শহর। এক মঞ্চ। একটাই সত্যিকারের সাউন্ড। এই জুনে অবিস্মরণীয় এক সন্ধ্যা নিয়ে আবারও ঢাকায় আসছে অনুপম রায় ও তার ব্যান্ড। খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে।’

এর আগে, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুপম রায় ঢাকায় পারফর্ম করেছিলেন। এছাড়া, ২০২৩ সালের জুলাই মাসেও তিনি একটি কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছিলেন, যা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে আসছেন জনপ্রিয় শিল্পী অনুপম রায়

আপডেট সময় : ০৫:৪৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬