পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। প্রধান জামাত জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়, তৃতীয় জামাত ৯টায়, চতুর্থ জামাত ১০টায় এবং শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে দুটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) তিনটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৫টা ৪৫ মিনিট, সকাল ৭টা ৩০ মিনিট এবং সকাল ৯টা ৩০ মিনিটে। গুলশান সোসাইটি জামে মসজিদে সকাল ৮টায় এবং এরোপ্লেন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহে এবং দেড় হাজারের বেশি মসজিদে ঈদের সকালের জামাতের ব্যবস্থা থাকবে।
রিপোর্টারের নাম 






















