ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বিশ্বকাপের আগে মেসির ফিটনেস নিয়ে চিন্তিত আর্জেন্টিনা, স্ক্যালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট সামনে রেখে লিওনেল মেসির ফিটনেস নিয়ে আর্জেন্টিনা শিবিরে চলছে নানা গুঞ্জন। তবে কোচ লিওনেল স্ক্যালোনির দুশ্চিন্তা শুধু ইন্টার মায়ামি তারকাকে ঘিরেই সীমাবদ্ধ নয়। চূড়ান্ত দল ঘোষণার আগে আরও বেশ কয়েকজন ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে ভাবতে হচ্ছে তাকে।

হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট থাকলেও মেসির ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনো শঙ্কা নেই। তবে কোচ স্ক্যালোনির মতে, আর্জেন্টিনা অধিনায়ক পুরোপুরি ফিট অবস্থায় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবেন না। তিনি বলেন, ‘প্রাথমিক রিপোর্ট খুব একটা খারাপ নয়। এখন আমাদের অপেক্ষা করতে হবে, সে কীভাবে উন্নতি করে এবং পরবর্তী পরীক্ষার ফলাফল কী আসে, সেটি দেখার জন্য।’

গত রবিবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ৭৩ মিনিটে মেসিকে বদলি হিসেবে নামানো হয়। এরপর এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তার অবস্থার উন্নতির ওপর নির্ভর করবে মাঠে ফেরার সময়সূচি।

স্ক্যালোনির মতে, ‘আমরা সবাই চাই মেসি পুরোপুরি ফিট অবস্থায় দলে যোগ দিক। কিন্তু বাস্তবতা ভিন্ন। শুধু সে নয়, আরও অনেক খেলোয়াড় এখনো চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে পারেনি। তাদের পুনর্বাসনই এখন আমাদের প্রধান অগ্রাধিকার, যাতে বিশ্বকাপে সেরা অবস্থায় মাঠে নামতে পারে।’

আর্জেন্টিনা দলে চোটের সমস্যা আরও বড় আকার ধারণ করেছে। কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এবং অ্যাস্টন ভিলার তারকা এমিলিয়ানো মার্টিনেজ গত সপ্তাহে ইউরোপা লিগ ফাইনালের ওয়ার্ম-আপে ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন। তবে এই চোট তাকে ফ্রাইবুর্গের বিপক্ষে ম্যাচ খেলতে বাধা দেয়নি। আশা করা হচ্ছে, ‘দিবু’ নামে পরিচিত এই গোলরক্ষক আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন।

এদিকে, টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ডান হাঁটুর লিগামেন্ট ইনজুরি কাটিয়ে ফেরার লড়াইয়ে রয়েছেন। অ্যাতলেতিকো মাদ্রিদের নাহুয়েল মোলিনা এবং রিভার প্লেটের গনসালো মন্তিয়েল—স্কালোনির সম্ভাব্য দুই রাইট-ব্যাকের দুজনই মাংসপেশির চোটে ভুগছেন। এছাড়া কোমোর মিডফিল্ডার নিকো পাজ হাঁটুর চোটে সিরি আ’র শেষ ম্যাচ খেলতে পারেননি। অ্যাতলেতিকো উইঙ্গার নিকোলাস গনসালেসও মাংসপেশির চোট কাটিয়ে ওঠার শেষ ধাপে রয়েছেন। স্ক্যালোনির দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২ জুন ফিফার কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার আগ পর্যন্ত ইনজুরির বিষয়টি নজরে রাখা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিশ্বকাপের আগে মেসির ফিটনেস নিয়ে চিন্তিত আর্জেন্টিনা, স্ক্যালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ

আপডেট সময় : ১২:১৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬