ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ আলভারেজ, দলের লক্ষ্য আবারও চ্যাম্পিয়ন হওয়া

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ জানিয়েছেন, দলের মূল লক্ষ্য আবারও বিশ্বকাপ জয় করা। তিনি বলেন, ‘একজন আর্জেন্টাইন হিসেবে উত্তেজনা সবসময়ই থাকে এবং আমরা সবসময়ই চ্যাম্পিয়ন হতে চাই। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা ফাইনালে পৌঁছাতে চাই। আমরা জানি এটা সহজ হবে না; এতে অনেক পরিশ্রম লাগবে এবং ম্যাচগুলো খুব সূক্ষ্ম ব্যবধানে নিষ্পত্তি হতে পারে। তবে আমরা যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুতি নেবো এবং ধাপে ধাপে অগ্রসর হবো।’

আলভারেজ আরও বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এই বিশ্বকাপে অংশ নেওয়া সত্যিই অসাধারণ। আমি ভীষণ গর্বিত। অবশ্যই আমরা ট্রফি ধরে রাখতে চাই এবং আবারও আমাদের জনগণকে আনন্দে ভাসাতে চাই।’ তিনি মেক্সিকোর বিপক্ষে ম্যাচটিকে কাতার বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন, যা দলের ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট ছিল। আলভারেজ বিশ্বাস করেন, বিশ্বকাপ ধরে রাখতে পারলে এই আর্জেন্টিনা সর্বকালের সেরা জাতীয় দল হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে, কারণ তারা টানা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দুইবার কোপা আমেরিকাও জিতেছে।

লাউতারো মার্টিনেজের সঙ্গে একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আলভারেজ বলেন, ‘আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু একই সঙ্গে আমরা মাঠে একসঙ্গেও খেলি, যা আমার জন্য আনন্দের। যখনই আমরা একসঙ্গে মাঠে নেমেছি, ভালো করেছি। আর যখন আমাদের একজনের ডাক আসে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা সবাই দলের স্বার্থটাকেই প্রাধান্য দেই। এই অভ্যন্তরীণ প্রতিযোগিতা আমাদের দুজনকেই প্রতিদিন উন্নতি করতে ও আরও ভালো হতে সাহায্য করে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিশ্বকাপ ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ আলভারেজ, দলের লক্ষ্য আবারও চ্যাম্পিয়ন হওয়া

আপডেট সময় : ১১:১৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬