ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

জনগণকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো দেশের জনগণকে জনসম্পদে পরিণত করা। সমাজে যদি সৎ ও ভালো মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, তবে অন্যায় কমে আসবে এবং একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তি এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘একজন সুশিক্ষিত ও দক্ষ নাগরিকের জীবনে উন্নতির পথে কোনো বাধা থাকার কথা নয়। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা চাই যা প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সক্ষম। যারা বর্তমানে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করছি এবং এটি কেবলই সূচনা।’

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুদ রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার চকবামুনিয়া এলাকার দুই শতাধিক অসহায় নারী-পুরুষের মাঝে ১৫ কেজি করে চাল এবং একশ জনের মাঝে এক হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর পূর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৩ জন শিক্ষার্থী এবং পাঁচ জন অসহায় ও অসুস্থ নারী-পুরুষের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

জনগণকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ০৬:০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬