ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মার্কিন চুক্তি বিএনপির ইচ্ছাতেই হয়েছিল: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই চুক্তি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছিল। চুক্তি সম্পাদনের আগে তৎকালীন সরকার বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতের সঙ্গে আলোচনা করেছিল বলে জানা গেছে। তবে, সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ দাবি করেছেন, চুক্তিটি আসলে বিএনপির ইচ্ছাতেই হয়েছিল।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে তৎকালীন সরকার কোনও আলোচনা করেনি। বিএনপির পরামর্শে নির্বাচনের তিন দিন আগে এই চুক্তিটি করেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই চুক্তি সম্পূর্ণ তারেক রহমান ও বিএনপির ইচ্ছেতেই সম্পন্ন হয়েছে।”

তিনি আরও বলেন, “চুক্তির কোনো কিছু সংশোধন করতে চাইলে বিএনপি করুক অথবা এটি বাতিলও করতে পারে। অনেক দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেছে।”

আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “এবারের বিসিবি নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হননি। সবাই পারিবারিক পরিচয়ে এসেছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে যোগ্যতার ভিত্তিতে কাউন্সিলর নির্বাচন করা হয়েছিল। এখন বিএনপি ক্রীড়াকে পারিবারিককরণ করেছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

মার্কিন চুক্তি বিএনপির ইচ্ছাতেই হয়েছিল: আসিফ মাহমুদ

আপডেট সময় : ১০:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬