ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি’র খাদ্য-বস্ত্র বিতরণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি রাজধানীতে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণের একটি কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৩০ মে ঢাকা মহানগরের ১৬টি স্থানে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের পাশাপাশি বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। এছাড়া, সুপ্রিম কোর্ট আইনজীবীদের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও মিলাদ, দোয়া ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্যগণ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি’র খাদ্য-বস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৮:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬