ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ইংল্যান্ডের ফুলহ্যামে খেলা ফারহান আলী ওয়াহিদ আসছেন বাংলাদেশ দলে: জাতীয় ফুটবলে নতুন আশার আলো

ইংল্যান্ড প্রবাসী দুই ফুটবলার ভাই ফারহান আলী ওয়াহিদ ও রায়ান আলী ওয়াহিদ এবার বাংলাদেশের জার্সি গায়ে খেলতে আসছেন। এই খবর জাতীয় ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তাদের মধ্যে ১৮ বছর বয়সী ফারহান আলীকে জাতীয় দলের জন্য এবং তার ছোট ভাই রায়ানকে বয়সভিত্তিক দলের জন্য বিবেচনা করা হচ্ছে।

ওয়াহিদ ব্রাদার্সের মধ্যে ফারহান আলী ওয়াহিদ বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলে উইঙ্গার হিসেবে খেলছেন। তিনি বেশ কয়েকবার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মনোনীত হয়েছেন এবং গত নভেম্বরে এই পুরস্কার জিতেছেন। এছাড়া, প্রিমিয়ার লিগ-২ তে মৌসুমের সেরা খেলোয়াড়ের তালিকাতেও তার নাম রয়েছে। ফারহানের ফুটবল যাত্রা শুরু হয়েছিল চেলসির যুব একাডেমি থেকে, এরপর থেকে তিনি ফুলহ্যামে খেলছেন।

ফাহাদ করিম জানান, গত মাসে অ্যাডাম রবার্টস নামের একজন ফুটবল এজেন্ট ফারহানকে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করে বাফুফেকে মেইল করেন। সেই মেইল বাফুফে সভাপতির কাছে পাঠানো হলে তিনি ফাহাদ করিম ও টেকনিক্যাল টিমকে বিষয়টি দেখার জন্য বলেন। এরপর ফারহানের এজেন্টের সঙ্গে আলোচনা শুরু হয়। জুম মিটিংয়ের মাধ্যমে ফারহানের বাবা দুই ছেলেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য অনুমতি দেন।

ফাহাদ করিম আরও জানান, জুলাইয়ের প্রথম সপ্তাহ বা মাঝামাঝি সময়ে তাদের পাসপোর্ট সংক্রান্ত সব কাগজপত্র তৈরি হয়ে যাবে। এরপর সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে এবং নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপকে লক্ষ্য করে ফারহানকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। তিনি বলেন, “সেপ্টেম্বর উইন্ডোতে আমরা বাংলাদেশে যে টুর্নামেন্ট করার চিন্তা করছি বা বাইরে খেলতে যাবো, সেখানে অবশ্যই আমরা ফারহানকে স্বাগতম জানানোর জন্য মুখিয়ে আছি। তবে সবচেয়ে বড় কথা, নভেম্বরের যে সাফ হবে, সেখানে অবশ্যই আমরা তাকে স্কোয়াডে পেতে চাই।”

ফারহানের ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ বর্তমানে ওকিং এফসিতে খেলছেন। এর আগে তিনি ইংল্যান্ডের গ্রাসরুট লিগে অ্যাশফোর্ড এফসিকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ইংল্যান্ডের ফুলহ্যামে খেলা ফারহান আলী ওয়াহিদ আসছেন বাংলাদেশ দলে: জাতীয় ফুটবলে নতুন আশার আলো

আপডেট সময় : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬