ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই: নৌমন্ত্রী

নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। তিনি জানান, প্রতিটি লঞ্চে ভাড়ার চার্ট টানানো রয়েছে এবং ডিজিটাল ডিসপ্লেতেও নির্ধারিত ভাড়া উল্লেখ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে যাত্রীসেবা নিশ্চিত করতে মঙ্গলবার (২৬ মে) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান উপস্থিত ছিলেন।

নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, নৌপথে যাত্রী ভোগান্তি দূর করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং দুর্ঘটনা প্রতিরোধেও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাত্রীসেবা নিশ্চিত করতে সরকারের সাধ্যের মধ্যে যা কিছু সম্ভব, তা নিয়েই কাজ করা হচ্ছে। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই অতিরিক্ত যাত্রীচাপ সৃষ্টি হয় এবং অনেক যাত্রী নৌকা বা ট্রলারের মাধ্যমে লঞ্চে ওঠার চেষ্টা করেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এ কারণে যাত্রীদের নিরাপদে লঞ্চে ওঠার জন্য আলাদা সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, যাত্রীসেবায় মনিটরিং সেল, কন্ট্রোল রুম, সিসি ক্যামেরা, ট্রলি এবং যাত্রীদের বসার জন্য রেস্টরুমের ব্যবস্থা রাখা হয়েছে। নৌ মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে ঈদযাত্রা নিরাপদ করতে কাজ করছে। শেখ রবিউল আলম বলেন, যেকোনো সময়ের চেয়ে ভালো একটি পরিবেশ বিরাজ করছে। তবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি— এই বিষয়টি সবাইকে মনে রাখতে হবে। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে কখনো কখনো লঞ্চ ছাড়তে বিলম্ব হতে পারে। খারাপ আবহাওয়ায় লঞ্চ চলাচল করলে পথে দুর্ঘটনার আশঙ্কা থাকে, তাই যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই: নৌমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬