ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে অননুমোদিত ব্যবহার রোধে জরুরি নির্দেশনা, সফটওয়্যার বন্ধ ১ জুন পর্যন্ত

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অননুমোদিত ব্যক্তিদের মাধ্যমে ইউজার আইডি ব্যবহারের ঘটনা প্রতিরোধে জরুরি নির্দেশনা জারি করেছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। একইসঙ্গে রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১ জুন পর্যন্ত জন্ম-মৃত্যু নিবন্ধনের সফটওয়্যার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, কোনো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিবন্ধন সহকারী (অথরাইজড ইউজার) হিসেবে দায়িত্ব পালনে অপারগ হলে বা একাধিক ইউনিয়ন পরিষদে অতিরিক্ত দায়িত্বে থাকলে, তার পরিবর্তে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর নিবন্ধন সহকারী (অথরাইজড ইউজার) হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জানিয়েছে, অনেক ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার কম্পিউটার ব্যবহারে কারিগরি দক্ষতা না থাকা অথবা একাধিক ইউনিয়নের দায়িত্বে থাকার কারণে ইউজার আইডি ও পাসওয়ার্ড অননুমোদিত ব্যক্তিদের কাছে হস্তান্তরের ঘটনা ঘটছে। এতে সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জনভোগান্তিও তৈরি হচ্ছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী চেয়ারম্যান বা ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা সদস্য ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী, নিবন্ধক তার কার্যালয়ের নিয়মিত বেতন কাঠামোর আওতায় চাকরিরত কোনো কর্মচারীকে নিবন্ধন সহকারী (অথরাইজড ইউজার) হিসেবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে পারবেন। বিধি অনুযায়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অথবা হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর এই দায়িত্ব পালন করতে পারেন।

অফিস আদেশে সতর্ক করে বলা হয়েছে, নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে হস্তান্তর একটি ফৌজদারি অপরাধ এবং এগুলো কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়।

অন্য এক অফিস আদেশে জানানো হয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য আগামী ১ জুন পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। গত ২০ মে জারি করা ওই আদেশ অনুযায়ী, ২৪ মে রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১ জুন সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি: ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও কর্মসূচিতে স্বাক্ষর অনুষ্ঠানের অনুপস্থিতি

জন্ম-মৃত্যু নিবন্ধনে অননুমোদিত ব্যবহার রোধে জরুরি নির্দেশনা, সফটওয়্যার বন্ধ ১ জুন পর্যন্ত

আপডেট সময় : ১২:৫৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬