ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ধামরাইয়ে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা, ঘরের সব মালামাল খোয়া

ঢাকার ধামরাইয়ে একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের ফ্যান, ফ্রিজের কমপ্রেসর, গ্যাসের চুলা, হাঁড়িপাতিল, কম্বল-বালিশসহ বাড়ির প্রায় সকল মালামাল নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকার নুরুসসামাদ বুলবুলের বাড়িতে গত ২২ মে রাতে এই চুরির ঘটনা ঘটে। জানা যায়, ব্যবসার প্রয়োজনে পরিবার নিয়ে ঢাকায় থাকা নুরুসসামাদ গত ১৬ মে ধামরাইয়ের নিজ বাড়িতে এসেছিলেন এবং পরদিন ঢাকায় ফিরে যান। ঈদের ছুটি পেয়ে ২৩ মে রাতে বাড়িতে ফিরে তিনি ঘরের ভেন্টিলেটর ভাঙা অবস্থায় দেখতে পান। চোরেরা ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে ভেতর থেকে দরজার তালা ভেঙে পুরো বাড়ি তছনছ করে সবকিছু নিয়ে যায়। তারা ছয়টি ফ্যান, ফ্রিজের কম্প্রেসর, গ্যাসের চুলা ও সিলিন্ডার, হাঁড়িপাতিল, পাঁচ হাজার টাকা, ১১টি ট্যাপ কল, কম্বল, কাঁথা ও বালিশ নিয়ে গেছে। এছাড়াও, ঘরের দুটি আলমারি, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্রও খুলে নিয়ে যায়।

ভুক্তভোগী নুরুসসামাদ জানান, ঈদের ছুটি পেয়ে ২৩ মে রাত সোয়া ৯টার দিকে পরিবার নিয়ে বাড়িতে প্রবেশ করতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে আটকানো। পরে তার এক ভাই গাছ বেয়ে ছাদে উঠে ঘরের ভেতরে ঢুকে দরজা খুলে দেন। ভেতরে ঢুকে তারা দেখেন ঘরের তালা ও লক ভাঙা এবং সবকিছু খোয়া গেছে। তার ধারণা, পশ্চিম পাশের একটি ফ্যান খুলে জানালার গ্রিলের নাট খুলে চোরেরা ঘরে প্রবেশ করে এবং পরে ভেতর থেকে দরজা খুলে অন্যান্য কক্ষে ঢুকে মালামাল নিয়ে যায়।

তিনি আরও জানান, চুরির ঘটনায় তাৎক্ষণিকভাবে ধামরাই থানাসহ পুলিশের একাধিক কর্মকর্তাকে ফোন করা হলেও রাতে ঘটনাস্থলে এসে তদন্ত করার মতো কোনো তৎপরতা দেখা যায়নি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী ও স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানিয়েছেন, তারা কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ধামরাইয়ে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা, ঘরের সব মালামাল খোয়া

আপডেট সময় : ১১:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬