সরকার গঠনের ১০০ দিন পূর্ণ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সরকারের অভূতপূর্ব কর্মযজ্ঞে সাধারণ মানুষের জীবনমানে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে।
সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কর্মসূচি ও সাফল্যের ফিরিস্তি তুলে ধরা হয়। জানানো হয়, সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ১০টি কেবিনেট সভা সম্পন্ন হয়েছে এবং এতে সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় ৬২ শতাংশ এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।
সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হওয়া এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলা। এছাড়াও, বিদেশে উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ, বিমানবন্দর ও ট্রেনে হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই চালু এবং তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন করে স্পোর্টস ও নতুন কুঁড়ি কার্যক্রম শুরু করার কথা উল্লেখ করা হয়। স্বাস্থ্য খাতেও দ্রুত ও মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে হামের টিকা এনে প্রায় শতভাগ শিশুকে টিকাদানের আওতায় আনা এবং মাতৃত্বকালীন ছুটি উন্নীত করার বিষয়গুলো উল্লেখযোগ্য।
রিপোর্টারের নাম 



















