ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ, রেল মহাপরিচালকের উদ্বোধন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে নারী যাত্রীদের সুবিধার্থে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। সোমবার (২৫ মে) ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে এই বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এই সেবার উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার, ঢাকা এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিজেদের জন্য আলাদা কোচ পেয়ে নারী যাত্রীরা আনন্দ প্রকাশ করেন এবং সরকারের এই বিশেষ উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) আজ ঢাকায় পৌঁছালে, এই বিশেষ কোচে থাকা নারী যাত্রীদের স্বাগত জানাবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

উল্লেখ্য, সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ননস্টপ চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য এই বিশেষ কোচ সংযুক্তকরণের সার্ভিস চালু করা হয়েছে।

সোমবার (২৫ মে) থেকে শুরু হওয়া এই বিশেষ সুবিধা ঈদের আগের তিন দিন, অর্থাৎ আগামী বুধবার (২৭ মে) পর্যন্ত অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ৫০ অসহায় পরিবারে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ, রেল মহাপরিচালকের উদ্বোধন

আপডেট সময় : ০৩:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬