ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

বিরাট কোহলির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ট্রাভিস হেড দম্পতির ওপর অনলাইন আক্রমণ

ক্রিকেটের মাঠে উত্তেজনার রেশ মাঝে মাঝে মাঠের বাইরে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তর্কের পর অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড এবং তার স্ত্রী জেসিকা হেডের ওপর অনলাইনে আক্রমণ চালিয়েছে কিছু সমর্থক।

ঘটনাটি ঘটে গত শুক্রবারের ম্যাচে, যেখানে হেড সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবং কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছিলেন। ম্যাচ চলাকালীন দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে, যার রেশ ম্যাচের শেষ দিকেও দেখা যায়। খেলোয়াড়রা করমর্দনের জন্য সারিবদ্ধ হলে, হেড হাত বাড়ালেও কোহলি তা উপেক্ষা করেন, যদিও তিনি অন্য খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন।

এর পরপরই হেড এবং তার স্ত্রী জেসিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপত্তিকর মন্তব্যের ঝড় ওঠে। ধারণা করা হচ্ছে, এই মন্তব্যগুলো কোহলির কিছু সমর্থকের কাছ থেকে এসেছে।

জেসিকা অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে জানান যে, তার বন্ধু এবং পরিবারের সদস্যরাও ঘৃণামূলক বার্তা পেয়েছেন। তিনি বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আক্রমণ চলছে… আমরা ঠিক আছি, কিন্তু তারা আমার বন্ধু ও পরিবারকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আবেগ খেলার অংশ, তবে এটাও মনে রাখা জরুরি যে মাঠের খেলার আড়ালে যারা রয়েছেন, তারা রক্ত-মাংসের মানুষ এবং তাদের পরিবার আছে। আশা করি, এই ঘটনা মানুষকে আরও সহানুভূতিশীল হতে এবং একে অপরকে সমর্থন করতে উৎসাহিত করবে।’

জেসিকা উল্লেখ করেছেন যে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদে স্বাগতিক ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জেতার পরও তারা একই ধরনের অনলাইন আক্রমণের শিকার হয়েছিলেন। তিনি এটিকে ‘সেই হিংসাত্মক আচরণের পুনরাবৃত্তি’ বলে অভিহিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

বিরাট কোহলির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ট্রাভিস হেড দম্পতির ওপর অনলাইন আক্রমণ

আপডেট সময় : ০২:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬