ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঈদের আগে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি, ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায় দাঁড়িয়েছে।

সোমবার (২৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম কার্যকর হওয়ার বিষয়টি জানায়। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হবে।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে। এর আগে শনিবার (২৩ মে) স্বর্ণের দাম কমানো হয়েছিল, কিন্তু মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো। চলতি বছরে এটি স্বর্ণের দামের ৬৯তম সমন্বয়, যার মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩২ বার কমানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘণ্টার চুক্তিতে ‘প্রেমিক ভাড়া’: ভারতীয় নারীদের মাঝে বাড়ছে নতুন প্রবণতা

ঈদের আগে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি, ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা

আপডেট সময় : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬