ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো ব্রাজিলিয়ান কোচকে প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে না। দীর্ঘ সময় ধরে সাফল্যের খোঁজে থাকা ব্রাজিল এবার বিদেশি কোচের ওপর আস্থা রাখলেও, আসরের ডাগ আউটে স্বদেশী কোনো ট্যাকটিশিয়ান না থাকাটা বড় এক পরিবর্তনের ইঙ্গিত দেয়।
অন্যদিকে, এবারের বিশ্বকাপে কোচদের তালিকায় আর্জেন্টিনার আধিপত্য স্পষ্ট। বিভিন্ন দেশের জাতীয় দলের দায়িত্বে থাকা আর্জেন্টাইন কোচের সংখ্যা ছয়জন, যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। তালিকায় এর পরেই রয়েছে ফ্রান্সের অবস্থান। এছাড়া স্পেন, ইতালি ও জার্মানির কোচরাও বিভিন্ন দেশের হয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছেন। ৪৮টি দলের মধ্যে ২৬টি দলই এবার বিদেশি কোচের অধীনে মাঠে নামছে।
রিপোর্টারের নাম 

























