ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জয়ে মৌসুম শেষ রিয়াল মাদ্রিদের, বিদায়বেলায় আবেগের জোয়ার

চলতি মৌসুমে শিরোপার স্বাদ না পেলেও সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৪-২ গোলের জয়ে মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটি ছিল বিদায়ী কোচ আলভারো আরবেলোয়া এবং দলের দুই অভিজ্ঞ তারকা ডেভিড আলাবা ও দানি কারভাহালের জন্য এক আবেগঘন মুহূর্ত।

ম্যাচটিতে রিয়ালের হয়ে গোল পেয়েছেন গঞ্জালো গার্সিয়া, জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাহিম দিয়াজ। ম্যাচের শেষলগ্নে অভিজ্ঞ ডিফেন্ডার কারভাহালকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই মৌসুমের পরেই ক্লাব ছাড়ছেন তারা। রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জয়ে মৌসুম শেষ রিয়াল মাদ্রিদের, বিদায়বেলায় আবেগের জোয়ার

আপডেট সময় : ০১:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬