জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গত দুই দশকে ক্রীড়াঙ্গন রাজনীতিক ও ব্যবসায়ীদের কবলে পড়েছিল, যা দেশের ক্রীড়া প্রসারে বাধা সৃষ্টি করেছে। তিনি বলেন, ক্রীড়াঙ্গনকে সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে রেখে প্রকৃত ক্রীড়ামোদী ও পৃষ্ঠপোষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যশোরের শামসুল হুদা একাডেমিতে এক ফুটবল আয়োজনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল তৃণমূল পর্যায়ে ফুটবলের মান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান। তিনি জানান, আর্জেন্টিনা থেকে কোচ আনা এবং প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন এবং তরুণ ফুটবলারদের আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 

























