ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঘরোয়া লিগ ফুটবলে রানার্সআপ আবাহনী

ঘরোয়া ফুটবল লিগের শিরোপা আগেই নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। তবে লিগের শেষ রাউন্ডে সবার নজর ছিল রানার্সআপ হওয়ার লড়াইয়ের দিকে। এই দৌড়ে আবাহনী লিমিটেড ও ফর্টিস এফসি সমানে সমান ছিল। শেষ পর্যন্ত ফর্টিস এফসি নিজেদের ম্যাচে পিডাব্লিউডির সঙ্গে ২-২ গোলে ড্র করায় পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়ে। অন্যদিকে, আরামবাগকে ৪-০ ব্যবধানে হারিয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে আবাহনী।

মানিকগঞ্জের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে আবাহনীর হয়ে গোল করেন এমেকা ওগবাহ, সুলেমানে দিয়াবাতে ও শেখ মোরসালিন। এছাড়া একটি গোল আসে আত্মঘাতী থেকে। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তাদের শেষ ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেনসকে ৪-১ গোলে হারিয়েছে। লিগ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আবাহনী, আর ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে ফর্টিস এফসি। এছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ২৩ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ঘরোয়া লিগ ফুটবলে রানার্সআপ আবাহনী

আপডেট সময় : ০৮:৩২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬