ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফুটবলে আসছে নতুন চার নিয়ম

ফুটবল বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে তাল মিলিয়ে ফিফা প্রতি আসরেই নিয়মের নতুনত্ব নিয়ে আসে। ১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপের দীর্ঘ পথচলায় ১৯৭০ সালে হলুদ ও লাল কার্ড এবং ২০১৮ সালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) যুক্ত হওয়ার মতো বড় পরিবর্তনগুলো এসেছে। আসন্ন বিশ্বকাপে সময় অপচয় রোধ ও খেলার মান উন্নয়নে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচে বাধ্যতামূলকভাবে তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি থাকবে। এছাড়া ভার প্রযুক্তির পরিধি বাড়ানো হয়েছে। এখন থেকে গোল, পেনাল্টি বা সরাসরি লাল কার্ডের পাশাপাশি দ্বিতীয় হলুদ কার্ড এবং ভুল কর্নারের সিদ্ধান্তের ক্ষেত্রেও ভার হস্তক্ষেপ করতে পারবে। খেলার গতি ঠিক রাখতে গোলকিক, থ্রো-ইন ও খেলোয়াড় বদলির ক্ষেত্রে কাউন্টডাউন চালু করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে বল মাঠে না গড়ালে বা বদলি খেলোয়াড় মাঠে না নামলে প্রতিপক্ষ সুবিধা পাবে। রেফারি সময় নষ্টের প্রবণতা দেখলে পাঁচ সেকেন্ডের ভিজ্যুয়াল কাউন্টডাউন শুরু করবেন, যা ফুটবলে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিশ্বকাপ ফুটবলে আসছে নতুন চার নিয়ম

আপডেট সময় : ০৮:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬