ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

থমাস ডুলির নিয়োগ এখনো চূড়ান্ত নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে থমাস ডুলির নাম শোনা গেলেও, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া প্রীতি ম্যাচটি কোচের জন্য একটি পরীক্ষার মঞ্চ হিসেবে বিবেচিত হবে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান বাস্তবতায় কোনো কোচকে নিয়োগ দেওয়ার আগে তার সক্ষমতা যাচাই করা জরুরি। বাফুফে সভাপতির সঙ্গে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। প্রতিমন্ত্রী আরও জানান, দলের পারফরম্যান্স ও ভবিষ্যতের কথা চিন্তা করে আরও ভালো বিকল্পের খোঁজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাফুফে এই নিয়োগ প্রক্রিয়ায় তার সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা করেনি বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

থমাস ডুলির নিয়োগ এখনো চূড়ান্ত নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬