ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ডেভিড আলাবা

চলতি মৌসুম শেষে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছাড়ছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ৩৩ বছর বয়সী এই তারকার সঙ্গে আর নতুন করে পথচলা হচ্ছে না ক্লাবটির। ২০২১ সালে বায়ার্ন মিউনিখ থেকে যোগ দেওয়ার পর দীর্ঘ ইনজুরির কারণে নিয়মিত খেলতে না পারলেও, রিয়ালের জার্সিতে বেশ সফল সময় কাটিয়েছেন তিনি।

পাঁচ বছরের ক্যারিয়ারে ১৩১ ম্যাচ খেলে আলাবা জিতেছেন ১১টি শিরোপা, যার মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা ট্রফি। মৌসুমের শেষ লিগ ম্যাচে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নেমে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বিদায়ী বার্তা জানাবেন। একই দিনে কোচ আলভারো আরবেলোয়া এবং রাইট-ব্যাক দানি কারভাহালও ক্লাবটিকে বিদায় জানাবেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ডেভিড আলাবা

আপডেট সময় : ০৫:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬