ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন বিরাট কোহলি। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারের পর ম্যাচ-পরবর্তী সৌজন্য করমর্দনের সময় অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেডকে উপেক্ষা করে গেছেন কোহলি।
ম্যাচ চলাকালীন মাঠের ভেতরেই কোহলি ও হেডের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল, যার রেশ ম্যাচ শেষেও দেখা গেছে। যদিও হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ও অভিষেক শর্মার সঙ্গে কোহলিকে হাত মেলাতে দেখা গেছে, তবে হেড হাত বাড়ালেও কোহলি তাকে এড়িয়ে যান। প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেঙ্গালুরুর হারের পর পয়েন্ট তালিকায় তাদের অবস্থান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৬ মে ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে আরসিবি, অন্যদিকে ২৭ মে এলিমিনেটর ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দরাবাদ।
রিপোর্টারের নাম 

























