লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন মৌসুমে জাফনা কিংসের হয়ে মাঠে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ভেড়ানোর বিষয়টি টুর্নামেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সাকিব ছাড়াও জাফনা কিংস এবার শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার ভানুকা রাজাপাকসে ও দুনিথ ভেল্লালাগেকে দলে নিয়েছে। আগামী ১৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য আগামী ১ জুন প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে সাকিব তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























