আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার থেকে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৩ মে) থেকে ২ জুনের যাত্রার টিকিট দেওয়া হচ্ছে। আগ্রহী যাত্রীরা রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারছেন।
রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট দেওয়া হবে। এর আগে গত ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছিল, যার মাধ্যমে ২৭ মে পর্যন্ত যাত্রার টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















