ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ১০ বিশেষ ট্রেন চালু করছে রেলওয়ে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ সামলাতে ১০টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৪ মে থেকে বিভিন্ন রুটে পর্যায়ক্রমে এসব ট্রেন চলাচল শুরু করবে। নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি এসব স্পেশাল ট্রেন ঈদযাত্রায় সাধারণ যাত্রীদের যাতায়াত সহজতর করবে বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, চাঁদপুর, দেওয়ানগঞ্জ, কিশোরগঞ্জ ও পার্বতীপুর রুটে ট্রেনগুলো চলাচল করবে। এর মধ্যে ঈদের দিন কিশোরগঞ্জগামী যাত্রীদের জন্য বিশেষ শোলাকিয়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের আগে ও পরে কয়েক দফায় এসব ট্রেন পরিচালনা করা হবে, যাতে কর্মজীবী মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ১০ বিশেষ ট্রেন চালু করছে রেলওয়ে

আপডেট সময় : ০৯:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬