লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অভ্যন্তরে বেড়া নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বাহিনী।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, দহগ্রাম সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভারতের ভেতরে বাঁশের খুঁটি স্থাপন করে বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। বিষয়টি নজরে আসার পর বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায় এবং কাজ বন্ধের নির্দেশ দেয়। প্রাথমিকভাবে বিএসএফ সদস্যরা নির্মাণকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তা বন্ধ রাখতে হয়। বর্তমানে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
রিপোর্টারের নাম 



















